সংক্ষিপ্ত পরিচিতি
নতুনপাড়া কারীমিয়া ক্বেরাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ১৯৯৫ সাল থেকে ইসলামি শিক্ষা প্রচার করে আসছে। বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-কর্মচারী রয়েছে। মাদরাসার লিল্লাহ বোডিং-এ ৮৫ জন এতিম ও অসহায় শিক্ষার্থী আবাসিক সুবিধা পাচ্ছে। তাদের সকল খরচ মাদরাসা থেকে বহন করা হয়, যা ধর্মপ্রাণ মুসলমানদের দান ও সাহায্যের মাধ্যমে পরিচালিত হয়।
পরিচালকের আরজ
নতুনপাড়া কারীমিয়া ক্বেরাতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা
প্রতিষ্ঠাকাল: ১৯৯৫
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
আমাদের মাদরাসাটি বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-কর্মচারী নিয়ে ধর্মীয় শিক্ষা এবং ইসলামি তমাদ্দুন প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠার পর থেকে মাদরাসাটির লিল্লাহ বোডিং কার্যক্রম চলছে, যেখানে ৮৫ জন এতিম, মিসকিন ও অসহায় শিক্ষার্থী আবাসিক সুবিধা পেয়ে থাকে। তাদের শিক্ষা, ভরণ-পোষণ এবং চিকিৎসার সমস্ত দায়িত্ব মাদরাসা কর্তৃপক্ষই বহন করে।
মাদরাসাটি কোনো সরকারি অনুদান বা নির্দিষ্ট আয়ের উৎস ছাড়াই পরিচালিত হয়। তাই দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই-বোনদের কাছে দান-সদকা, মান্নত, কাফফারা এবং কুরবানির চামড়া বা তার মূল্য সহায়তা করার জন্য বিশেষভাবে আবেদন রইল। আপনার দান আমাদের এতিম ও অসহায় শিক্ষার্থীদের জীবনে আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।
Account Name:
Natun Para Karimiya Qaratul Quran Madrasa Hefjkhana and Etimkhana A/C No. – 1931120007905
আল আরাফাহ ইসলামি ব্যাংক,
মাটিরাঙ্গা শাখা
মাদ্রাসার সাম্প্রতিক মাহফিলের পোস্টার
দান / সাদাকাহ / Donate করার ফাজায়েল
হে ঈমানদারগণ, তোমরা নিজেদের উপার্জিত বস্তু থেকে এবং আমি ভূমি থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তু খরচ বা দান করো।’
(সূরা বাকারাহ : আয়াত ২৬৭)
যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে খরচ করে, তাদের উপমা একটি শস্য বীজ, যা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে একশত শস্যকলা, আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বর্ধিত করে দেন, আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’
(সূরা বাকারাহ : আয়াত ২৬১)।